News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, শুভেচ্ছা জানালেন প্রদ্যোত
Image

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, শুভেচ্ছা জানালেন প্রদ্যোত

আগরতলা, ৪ মে : পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়। এই প্রেক্ষিতে বিজেপিকে শুভেচ্ছা জানালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেব্বর্মণ।

সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বিজেপির এই জয়কে দারুণ সাফল্য বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা বিপ্লব কুমার দেব-এর সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।

তিনি আরও দাবি করেন, এই ফলাফলে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে। পাশাপাশি কেরালায় বামফ্রন্টের পরাজয়ের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, দীর্ঘ ছয় দশক পর ভারতে আর কোনও রাজ্যে কমিউনিস্ট সরকার নেই।

দক্ষিণ ভারত নিয়েও মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তামিলনাড়ুতেও নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। এছাড়াও অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-এর প্রশংসা করে তিনি জানান, তার নীতির ফলেই বিজেপি সেখানে সাফল্য পেয়েছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top