News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঋষ্যমুখে আত্মা প্রকল্পে পেঁয়াজ চাষে নতুন দিশা, উৎসাহিত কৃষকরা
Image

ঋষ্যমুখে আত্মা প্রকল্পে পেঁয়াজ চাষে নতুন দিশা, উৎসাহিত কৃষকরা

আগরতলা, ২ মে: কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। সেই ধারাবাহিকতায় দক্ষিণ জেলার ঋষ্যমুখ কৃষি মহকুমার অন্তর্গত উত্তর সোনাইছড়ি এলাকায় আত্মা প্রকল্পের মাধ্যমে পেঁয়াজ চাষে এক নতুন উদ্যোগ শুরু হয়েছে। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় কৃষকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

চলতি বছরে ঋষ্যমুখ কৃষি দপ্তরের পক্ষ থেকে উত্তর সোনাইছড়ি এলাকার কয়েকজন কৃষককে পেঁয়াজ চাষের জন্য উন্নত মানের বীজ সরবরাহ করা হয়। যেহেতু এই চাষে কৃষকরা একেবারেই নতুন, তাই দপ্তরের পক্ষ থেকে তাদের নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস নিজে উদ্যোগ নিয়ে বীজ সংগ্রহ করে কৃষকদের মধ্যে বিতরণ করেন। পাশাপাশি সেক্টর অফিসার অভিজিৎ দত্ত নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে চাষাবাদ সংক্রান্ত দিকনির্দেশনা দিচ্ছেন।

আজ উত্তর সোনাইছড়ির শত্রুঘ্নপাড়া এলাকার কৃষক নিলু পদ ধরের পেঁয়াজ চাষের জমি পরিদর্শন করে ঋষ্যমুখ কৃষি দপ্তরের একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস, সেক্টর অফিসার অভিজিৎ দত্ত, প্রণব মালাকার, বিএলডব্লিউ জয়ন্ত দাসসহ অন্যান্য আধিকারিকরা। তারা জমির ফলন পরিস্থিতি পর্যালোচনা করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, শুধু উত্তর সোনাইছড়ি নয়, ঋষ্যমুখ ব্লকের বিভিন্ন এলাকায় এই প্রকল্পের আওতায় পেঁয়াজ চাষ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ভালো ফলনের ইঙ্গিত মিলেছে।

উত্তর সোনাইছড়ির কৃষক নিলু পদ ধরের পাশাপাশি আরও কয়েকজন কৃষক প্রথমবারের মতো এই চাষে অংশ নিয়েছেন। তাদের দাবি, প্রথম বছরেই আশানুরূপ ফলন পাওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট। কৃষি দপ্তরের সহযোগিতায় ভবিষ্যতে আরও বেশি জমিতে পেঁয়াজ চাষ করার পরিকল্পনা করছেন তারা।

কৃষক নিলু পদ ধর জানান, প্রায় এক গন্ডা জমিতে পেঁয়াজ চাষ করে তিনি প্রায় ৭০ কেজি ফলন পেয়েছেন। প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করে তিনি ভালো লাভও অর্জন করেছেন।

সব মিলিয়ে বলা যায়, আধুনিক কৃষি পদ্ধতি ও সরকারি সহযোগিতার ফলে ঋষ্যমুখ এলাকায় পেঁয়াজ চাষে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, যা ভবিষ্যতে কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top