News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর নির্যাতনের অভিযোগে পশ্চিম মহিলা থানায় মামলা, এনজিও-র সহায়তায় উদ্ধার গৃহবধূ ও সন্তান
Image

স্বামীর নির্যাতনের অভিযোগে পশ্চিম মহিলা থানায় মামলা, এনজিও-র সহায়তায় উদ্ধার গৃহবধূ ও সন্তান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার এডি নগরের এইচডি মিশন রোড এলাকায় এক গৃহবধূ দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, নির্যাতিতা গৃহবধূ পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে দু’জনের মধ্যে সামাজিকভাবে বিবাহ সম্পন্ন হয় এবং তিনি স্বামীর সঙ্গে আগরতলায় বসবাস শুরু করেন। বর্তমানে তাঁদের একটি ছয় বছর বয়সী সন্তান রয়েছে।

গৃহবধূর অভিযোগ, বিয়ের প্রায় এক মাস পর থেকেই স্বামী তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। দীর্ঘ নয় বছর ধরে তিনি নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। বহুবার পরিস্থিতির পরিবর্তনের আশা করলেও নির্যাতনের মাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে বলে অভিযোগ।

মঙ্গলবার এক স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) সহায়তায় ওই গৃহবধূ ও তাঁর সন্তানকে উদ্ধার করে পশ্চিম মহিলা থানায় নিয়ে আসা হয়। সেখানে তিনি অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন অটোচালক। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

আগরতলা শহরের বিভিন্ন সমস্যা নিয়ে স্মারকলিপি দিল সিপিআই(এম) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: আগরতলা শহরের বিভিন্ন নাগরিক সমস্যা ও স্মার্ট সিটি প্রকল্পের কাজকর্মে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার…

ByByReshmi Debnath Jun 17, 2026

ত্রিপুরার নিজস্ব বেশ কিছু গুণমান সম্পন্ন পণ্য ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয়েছে: শিল্পমন্ত্রী,

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: রাজ্য সরকারের লক্ষ্য হলো ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করে…

ByByReshmi Debnath Jun 16, 2026

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

Leave a Reply

Scroll to Top