News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন ও গণঅবস্থান
Image

তিন দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন ও গণঅবস্থান

আগরতলা, ১৬ জুন: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে গণতান্ত্রিক নারী সমিতি। পরে সংগঠনের উদ্যোগে আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় দুই ঘণ্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরে তিন দফা দাবি উত্থাপন করেন। তাঁদের দাবি, পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু প্রত্যাহার এবং কর্মী ও সহায়িকাদের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করার উদ্যোগ বন্ধ করার দাবি জানানো হয়।

এছাড়াও শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। গণঅবস্থান কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার নিশ্চিত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্ব বলেন, মনীষা দাস হত্যাকাণ্ডের তদন্ত নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার স্বার্থে একজন কার্যরত বিচারপতির (সিটিং জজ) তত্ত্বাবধানে তদন্ত পরিচালনা করা প্রয়োজন। তাঁরা অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, উত্থাপিত দাবিগুলির দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা। এদিনের কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ও সমর্থক অংশগ্রহণ করেন।

Releated Posts

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top