News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইডির তলবে আবার সুজিত বসু, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় নয়া ডাকা
Image

ইডির তলবে আবার সুজিত বসু, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় নয়া ডাকা

কলকাতা, ২ মে (আইএএনএস): পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব করা হল রাজ্যের দমকলমন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর, তাঁকে আগামী ৬ মে আবার হাজিরা দিতে বলা হয়েছে এবং সে সময় তাঁর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কিছু নথি সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন সুজিত বসু। প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা ৭টা নাগাদ তিনি বেরিয়ে আসেন। ইডি সূত্রে জানা গেছে, তাঁর দেওয়া নথিপত্র যাচাই করা হবে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করেছিল ইডি। তবে তিনি নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা দিতে পারেননি বলে দাবি করেছিলেন। ভোটপর্ব শেষ হতেই তিনি শুক্রবার ইডি দফতরে উপস্থিত হন। শুধু সুজিত বসুই নন, তাঁর ছেলে সমুদ্র বসুকেও তলব করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে সুজিত বসুর বাড়ি ও দফতরেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বারবার তলবের বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ তাঁকে ১ মে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেয়। সেই অনুযায়ী তিনি শুক্রবার হাজিরা দেন।

দফতর থেকে বেরিয়ে সুজিত বসু বলেন, “আমি সাক্ষী হিসেবে এসেছিলাম। তদন্তে সহযোগিতা করার জন্য ডাকলে অবশ্যই আসব।” একই সঙ্গে তাঁর মন্তব্য, “হয়রানির জন্য কাউকে ডাকা উচিত নয়। ব্যবসা করা অপরাধ নয়, চুরি করা অপরাধ।”

এই একই মামলায় রাজ্যের আরেক মন্ত্রী রথীন ঘোষকেও তলব করেছে ইডি। তাকেও একাধিকবার ডাকা হলেও নির্বাচনী ব্যস্ততার কথা জানিয়ে তিনি সময় চেয়েছিলেন। ২০২৩ সালের অক্টোবরে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি ও ২০২৫ সালের অক্টোবরে সুজিত বসুর বাড়ি ও দফতরে ইডি অভিযান চালায়। তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের ঠিকানাতেও তল্লাশি হয় বলে সূত্রের খবর।

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী সোমবার।

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top