News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য
Image

গুলি কাণ্ডের মূল অভিযুক্ত রণবীর দেবনাথ গ্রেফতার, চাঞ্চল্য

আগরতলা, ২৭ এপ্রিল : গুলি কাণ্ডের ঘটনায় নাটকীয় মোড় নিয়ে আজ বিশালগড় আদালত চত্বরে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত রণবীর দেবনাথ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর হঠাৎই আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে চাঞ্চল্য সৃষ্টি করেন রণবীর দেবনাথ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রণবীর দেবনাথ হঠাৎই অর্ধনগ্ন অবস্থায় আদালত চত্বরে এসে ধর্নায় বসেন। তাঁর অস্বাভাবিক আচরণ মুহূর্তেই সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও আদালতের কর্মীদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা হস্তক্ষেপ করেন। পরে তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।

বিশালগড় থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয় এবং গুলি চালনার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ফের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। স্থানীয়দের একাংশের মতে, শুধু গুলি কাণ্ড নয়, একজন পলাতক অভিযুক্ত কীভাবে নির্বিঘ্নে আদালত চত্বরে প্রবেশ করে এমন কাণ্ড ঘটাতে পারলেন, তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রণবীর দেবনাথের উদ্দেশ্য কী ছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে প্রশাসন।

ঘটনার পর থেকেই বিশালগড় জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে উঠছে নানা প্রশ্ন।

……..

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top