News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পালিত হচ্ছে জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা
Image

পালিত হচ্ছে জনজাতিদের প্রধান উৎসব গড়িয়া পূজা

আগরতলা, ২১ এপ্রিল: আজ ঐতিহ্যবাহী গড়িয়া পূজা ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা ত্রিপুরা। জাতি-জনজাতি নির্বিশেষে সকলের অংশগ্রহণে পালিত হচ্ছে এই পূজা। বিশেষ করে জনজাতি ও জমাতিয়া সম্প্রদায়ের কাছে এর গুরুত্ব অপরিসীম।

উপজাতিদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব গড়িয়া পূজা এদিন রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈশাখ মাসের ৭ তারিখে প্রতিবছর পালিত এই পূজাকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে চলেছে বিভিন্ন প্রস্তুতি। উৎসবকে ঘিরে গ্রাম থেকে শহর—সব জায়গাতেই দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

রাজ্যের বিভিন্ন প্রান্তে উপজাতি সম্প্রদায়ের মানুষরা নিজেদের ঐতিহ্য বজায় রেখে বাবা গড়িয়ার আরাধনায় মগ্ন হন। ধনী-গরিব নির্বিশেষে প্রায় প্রতিটি উপজাতীয় পরিবারেই পালিত হয়েছে এই পূজা। আদি রীতি অনুযায়ী বলি প্রথাও অনেক জায়গায় পালন করা হয়েছে, যা দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

রাজধানী আগরতলা ও শহরতলীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে যেখানে উপজাতি জনগোষ্ঠীর বসবাস বেশি, সেখানে ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সার্বজনীনভাবেও পূজার আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মন্ত্রী রতনলাল নাথ, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁদের বার্তায় উৎসবের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হোক, সেই কামনাই প্রকাশ পায়।

মূলত, গড়িয়া উৎসব মূলত উপজাতিদের হলেও আজ তা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। রাজ্যের সব সম্প্রদায়ের মানুষই এই উৎসবে অংশ নিয়ে আনন্দ ভাগ করে নিচ্ছেন। এবছরও তার কোনও ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে গড়িয়া পূজাকে কেন্দ্র করে আজ ত্রিপুরাজুড়ে এক অনন্য মিলনমেলা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top