News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্যালকের দা’য়ের কোপে গুরুতর জখম ভগ্নিপতি, চাঞ্চল্য ধনচন্দ্র পাড়ায়
Image

শ্যালকের দা’য়ের কোপে গুরুতর জখম ভগ্নিপতি, চাঞ্চল্য ধনচন্দ্র পাড়ায়

কমলপুর, ২০ এপ্রিল: পারিবারিক বচসাকে কেন্দ্র করে শ্যালকের দা’য়ের কোপে গুরুতর জখম হলেন ভগ্নিপতি। আহতের নাম বিক্রম দেববর্মা (৩৫)। অভিযুক্ত শ্যালক বিজয় দেববর্মা (২৯) বর্তমানে পলাতক বলে জানা গেছে।

ঘটনাটি রবিবার রাত প্রায় ৯টা নাগাদ কমলপুর থানাধীন ধনচন্দ্র পাড়া এডিসি ভিলেজে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় কোনও এক বিষয়কে কেন্দ্র করে বিজয় দেববর্মা তাঁর বোনের স্বামী বিক্রম দেববর্মার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যে তা তীব্র আকার ধারণ করে। অভিযোগ, উত্তেজিত হয়ে বিজয় দেববর্মা দা নিয়ে এসে বিক্রমের মুখে আঘাত করেন।

গুরুতর জখম অবস্থায় বিক্রম দেববর্মা মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে কমলপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top