News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে অগ্নিসংযোগ: ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই, এলাকায় চাঞ্চল্য
Image

শান্তিরবাজারে অগ্নিসংযোগ: ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই, এলাকায় চাঞ্চল্য

শান্তিরবাজার, ২০ এপ্রিল: গতকাল গভীর রাতে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পতিছড়ি মুসলিম পাড়ায় এক মর্মান্তিক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের লাগানো আগুনে ভস্মীভূত হয়ে যায় এক স্থানীয় ব্যবসায়ীর দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, রাত প্রায় ২টা নাগাদ হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানে থাকা মুদি সামগ্রীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এখনও পর্যন্ত দুষ্কৃতীদের পরিচয় বা আগুন লাগানোর উদ্দেশ্য সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছান ৩৬ শান্তিরবাজার মণ্ডলের মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিকসহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে এমন ন্যাক্কারজনক ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের চিহ্নিতকরণ এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top