News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনোত্তর হিংসা বন্ধের দাবিতে সরব আমরা বাঙালী, রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি
Image

নির্বাচনোত্তর হিংসা বন্ধের দাবিতে সরব আমরা বাঙালী, রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২০ এপ্রিল: এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া নির্বাচনোত্তর সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান নিল আমরা বাঙালী। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির রাজ্য কমিটি এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হিংসা বন্ধের দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রিপুরায় দীর্ঘদিন ধরেই নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক হিংসার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। বাম আমল হোক বা পরবর্তী সময়—বিজয়ী দলগুলির বিরুদ্ধে বিরোধী শিবিরের উপর হামলার অভিযোগ নতুন নয়। বর্তমানে এডিসি নির্বাচনের ফল ঘোষণার পরও সেই একই চিত্র সামনে এসেছে বলে দাবি দলের।

আমরা বাঙালী আরও জানায়, শাসক বিজেপি ও শরিক দল তিপ্রামথার মধ্যে যেভাবে সংঘর্ষ ও রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা সামনে আসছে, তা রাজ্যের জন্য উদ্বেগজনক এবং বিরল। এই পরিস্থিতির জেরে সাধারণ রাজনৈতিক কর্মী ও নিরীহ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে উল্লেখ করা হয়।

বিভিন্ন এলাকায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, মারধর ও প্রাণনাশের হুমকির জেরে বহু মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরমুখী হচ্ছেন বলেও দাবি করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। ক্ষতিগ্রস্তদের একাংশ শাসকদলের নেতাদের দ্বারস্থ হয়েও পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন না বলেও অভিযোগ ওঠে।

এই প্রেক্ষিতে ‘আমরা বাঙালী’ দলের পক্ষ থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে।
দাবিগুলির মধ্যে রয়েছে—
প্রথমত, নির্বাচন পরবর্তী হিংসা ও সন্ত্রাসে জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির ব্যবস্থা করা।
দ্বিতীয়ত, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পূর্ণ ক্ষতিপূরণ, নিরাপত্তা প্রদান এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি জাতীয় সড়ক অবরোধের ঘটনায় যুক্তদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

দলটির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্র পাল জানান, অবিলম্বে এই দাবিগুলি পূরণ না হলে রাজ্যবাসীর স্বার্থে সারা রাজ্যে বৃহত্তর গণআন্দোলনে নামতে বাধ্য হবে ‘আমরা বাঙালী’।

Releated Posts

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026

ডিজিপির মৃত্যুকে ঘিরে শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন বিরোধী…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top