News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭৪ জন হজযাত্রী ত্রিপুরা থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা
Image

৭৪ জন হজযাত্রী ত্রিপুরা থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা

আগরতলা, ২০ এপ্রিল: ত্রিপুরার হজ যাত্রীরা আজ মক্কা এবং মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ ত্রিপুরা থেকে মোট ৭৪ জন হজে যাচ্ছেন৷ আজ আগরতলার মহারাজা বীরবিক্রম মানিক্য বিমানবন্দরে হজ যাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে৷ অনেকেই প্রথমবার হজে যাচ্ছেন৷ হজ যাত্রীদের পরিবারের অন্য সদস্যরাও এদিন বিমানবন্দরে তাঁদের বিদায় জানাতে এসেছিলেন৷

ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম জানিয়েছেন, সারা রাজ্য থেকে ৭৪ জন হজ যাত্রী আজ মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ তাঁরা কলকাতা থেকে আরব দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন৷ কেন্দ্রীয় হজ কমিটি এই হজ যাত্রায় ভীষণ সহায়তা করেছে৷ আল্লাহ-র দরবারে সকলের জন্য প্রার্থনা করার জন্য হজে যাচ্ছে৷ হজ যাত্রীদের পাসপোর্ট, ভিসা-সহ যাবতীয় প্রয়োজনীয় বিষয়ে কেন্দ্রীয় হজ কমিটির সহযোগিতা মিলেছে৷

এদিন তিনি আরও বলেন, হজে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষার মানুষ আসেন৷ তাঁদের সকলের সাথে ঐকাত্মিক সম্পর্ক স্থাপন করার অন্যতম মাধ্যম হচ্ছে হজ৷ তিনি বলেন, সমস্ত নিয়ম, বিধান রক্ষা করে হজ পালন করতে সময় লাগে পাঁচদিন৷ তবে, হজ যাত্রায় যাতায়াত-সহ মোট এক মাস সময়ের প্রয়োজন হয়৷

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top