News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পথ দুর্ঘটনায় দুর্ঘটনায় নিহত ১৮ বছরের যুবকের , আহত এক নাবালক
Image

পথ দুর্ঘটনায় দুর্ঘটনায় নিহত ১৮ বছরের যুবকের , আহত এক নাবালক

বিলোনিয়া, ২০ শে এপ্রিল: পথ দুর্ঘটনায় দুর্ঘটনায় নিহত এক ১৮ বছরের যুবকের, আহত আরেক নাবালক। ঘটনাটি ঘটে রবিবার বিলোনীয়া থানাধীন বিলোনীয়া – আগরতলা সড়কের চিত্তামারা এলাকায়।

জানা গেছে, রবিবার বিলোনীয়া তৈছামা গৌরিয়া মেলা থেকে পাইখলা নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা হয় আপন ত্রিপুরা (১৭) এবং কমল ত্রিপুরা (১৮)। কমল ত্রিপুরা টিআর০৮ – জি ৮৫৯৬ বাইক চালিয়ে আপনকে নিয়ে যাচ্ছিল।

অপর দিকে আগরতলা থেকে বিলোনীয়া আসছিল টি আর ০১ সি কে ০৩৮৪ নাম্বারের একটি গাড়ী। রাত তখন আনুমানিক সাড়ে ১১ টা। গাড়ী ও বাইক দুটি বিলোনীয়া – আগরতলা সড়কের চিত্তামারা আসতেই মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার খবর পেয়ে বিলোনীয়ার দমকল কর্মী ও পুলিশ ঘটনা স্থলে থেকে মারাক্তক আহত অবস্থায় কমল ত্রিপুরা ও আপন ত্রিপুরাকে বিলোনীয়া হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কমল ত্রিপুরাকে জিবিতে এবং আপন ত্রিপুরাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। সোমবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল ত্রিপুরার মৃত্যু হয়। আপন ত্রিপুরার অবস্থাও স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশ গাড়ী ও বাইক দুটিকে নিজেদের হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া  নেমে আসে।

Releated Posts

শ্যালকের দা’য়ের কোপে গুরুতর জখম ভগ্নিপতি, চাঞ্চল্য ধনচন্দ্র পাড়ায়

কমলপুর, ২০ এপ্রিল: পারিবারিক বচসাকে কেন্দ্র করে শ্যালকের দা’য়ের কোপে গুরুতর জখম হলেন ভগ্নিপতি। আহতের নাম বিক্রম দেববর্মা…

ByByReshmi Debnath Apr 20, 2026

নির্বাচনোত্তর হিংসা বন্ধের দাবিতে সরব আমরা বাঙালী, রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২০ এপ্রিল: এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া নির্বাচনোত্তর সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থান…

ByByTaniya Chakraborty Apr 20, 2026

শান্তিরবাজারে অগ্নিসংযোগ: ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই, এলাকায় চাঞ্চল্য

শান্তিরবাজার, ২০ এপ্রিল: গতকাল গভীর রাতে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পতিছড়ি মুসলিম পাড়ায় এক মর্মান্তিক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।…

ByByReshmi Debnath Apr 20, 2026

চন্ডীপুরে ভিলেজ অফিস ঘিরে উত্তেজনা, শাসক-বিরোধী তরজায় ‘কর্মফল’ বিতর্ক

আগরতলা, ২০ এপ্রিলঃঊনকোটি জেলার চন্ডীপুর ব্লকের অন্তর্গত মাইলং এডিসি ভিলেজে ভিলেজ অফিস দখলকে কেন্দ্র করে সোমবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির…

ByByTaniya Chakraborty Apr 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top