News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা সংরক্ষণ বিল আটকে দেওয়ার ষড়যন্ত্রের মূল্য দিতে হবে তৃণমূলকে: মোদি
Image

মহিলা সংরক্ষণ বিল আটকে দেওয়ার ষড়যন্ত্রের মূল্য দিতে হবে তৃণমূলকে: মোদি

কলকাতা, ১৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল লোকসভায় আটকে দেওয়ার ষড়যন্ত্রে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত ছিল বলে অভিযোগ করে আসন্ন বিধানসভা নির্বাচনে তার মূল্য দিতে হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রবিবার দার্জিলিং জেলায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মা-বোনেরা এর জবাব দেবে। সংসদে আমরা যা দেখেছি, তাতে স্পষ্ট তৃণমূল কংগ্রেস আবারও বাংলার মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা চায় না, বাংলার মহিলারা বেশি সংখ্যায় বিধায়ক বা সাংসদ হোন। কারণ, বাংলার মহিলারাই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ছেন।”

জনসভায় প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও দাবি উপেক্ষা করার অভিযোগও তোলেন। তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেসের কাছে আদিবাসীদের কথা শোনার সময় নেই, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের কথা শোনার সময় রয়েছে। নিজেদের ভোটব্যাঙ্ক রক্ষার জন্য তারা সাংবিধানিক ব্যবস্থাকে এড়িয়ে যেতে চায়। এ কারণে হাইকোর্ট একাধিকবার তাদের ভর্ৎসনা করেছে, তবুও তারা আদালতের কথা শোনে না।”

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরে অপমানের ঘটনাও তৃণমূলের আদিবাসী বিরোধী মনোভাবের প্রমাণ।

প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি দেশকে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দিয়েছে এবং তাদের ক্ষমতায়নে কাজ করছে। পাশাপাশি তিনি কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে আদিবাসী প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করার অভিযোগও তোলেন।

বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর বক্তব্য, “বাংলার মহিলারা এখন বহু সুবিধা থেকে বঞ্চিত। অসম, ওডিশা বা গুজরাতে যা পান, এখানে তা পান না। বিজেপি ক্ষমতায় এলে গরিব মহিলাদের বিনামূল্যে রেশন দেওয়া হবে। প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির জন্য ১.৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হবে। আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু করা হবে, যার মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা মিলবে। কিডনি রোগীদের জন্য সরকারি হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিসের ব্যবস্থাও করা হবে।”

তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের কাটমানি সংস্কৃতি ও দুর্নীতিকে প্রত্যাখ্যান করছে এবং সৎ শাসন ও উন্নয়নের জন্য বিজেপির উপর ভরসা রাখছে।”

Releated Posts

‘ঔপনিবেশিকতার অবসান মানে আরও বিস্তৃত আর্কাইভ, বহু ভাষা ও কঠিন প্রশ্ন’: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত এখন নিজের ঐতিহ্য ও ইতিহাসকে জানার জন্য আর কারও অনুমতির অপেক্ষা করে না…

ByByNews Desk Sep 5, 2026

‘রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয়’: সাহারানপুর মসজিদ ভাঙা নিয়ে বিজেপি

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): সাহারানপুর কালেক্টরেট চত্বরে থাকা মসজিদ ভেঙে ফেলার ঘটনাকে রাজনৈতিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা…

ByByNews Desk Sep 5, 2026

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে মোদির সাক্ষাৎ, উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি ও পড়ুয়াদের আত্মবিশ্বাস নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষক পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রেণিকক্ষে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতির…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top