News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনোত্তর উত্তেজনা: খোয়াইয়ে জাতীয় সড়ক অবরোধ, জনদুর্ভোগ চরমে
Image

নির্বাচনোত্তর উত্তেজনা: খোয়াইয়ে জাতীয় সড়ক অবরোধ, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ১৯ এপ্রিল: নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খোয়াই মহকুমা। ঘটনায় কয়েকজনকে পুলিশ আটক করতেই প্রতিবাদে পথে নামেন তিপ্রা মথা সমর্থিতরা। এর জেরে খোয়াই-কমলপুর সড়কের বেহালাবাড়ি এলাকা এবং খোয়াই-আগরতলা জাতীয় সড়কের ছনখলা এলাকায় অবরোধ গড়ে তোলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাম্পাহাওর থানা এবং বাইজালবাড়ি থানা এলাকায় পৃথক দুটি ঘটনার পর পুলিশি পদক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে হঠাৎ করেই গুরুত্বপূর্ণ দুটি জাতীয় সড়ক অবরোধ করে দেন বিক্ষোভকারীরা। ফলে মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।

এই অবরোধের জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। বিশেষ করে বিমান যাত্রী, জরুরি চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগী এবং নিত্যদিনের যাত্রীবাহী যানবাহনগুলো দীর্ঘক্ষণ রাস্তায় আটকে পড়ে। বহু মানুষ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম অসুবিধার সম্মুখীন হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top