News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় কিশোরের রহস্যজনক মৃত্যু, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার
Image

বিলোনিয়ায় কিশোরের রহস্যজনক মৃত্যু, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার

বিলোনিয়া, ১৯ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ এডিসি ভিলেজের সোনাইছড়ি এলাকায় রবিবার ভোরে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ১৬ বছর বয়সি কিশোর সঞ্জিত ত্রিপুরার দেহ।

পরিবার সূত্রে জানা যায়, গোবিন্দপাড়া এলাকার বাসিন্দা সঞ্জিত ত্রিপুরা ছোটবেলা থেকেই দাদু-দিদার কাছেই মানুষ হচ্ছিল। রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরিয়ে প্রায় ৫০০ মিটার দূরে একটি রাবার বাগানে তাকে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার দিদা। এই দৃশ্য দেখে তিনি প্রায় অচেতন হয়ে পড়েন।

পরবর্তীতে চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে কী কারণে সঞ্জিত এই চরম পদক্ষেপ নিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বাড়িতে কোনও অশান্তি বা সমস্যা ছিল না। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top