News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই বছরের শিশুকে গলাটিপে খুন, অভিযুক্ত পিতা গ্রেপ্তার
Image

দুই বছরের শিশুকে গলাটিপে খুন, অভিযুক্ত পিতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৮ এপ্রিলঃ

দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার রতনমণি এলাকায় এক মর্মান্তিক ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের দুই বছরের শিশুপুত্রকে গলাটিপে হত্যা করেছে পাষণ্ড পিতা।

ঘটনাটি ঘটেছে মনুঘাট এলাকার মতু মগ পাড়ায়। মৃত শিশুর নাম ইশান ত্রিপুরা (২)। অভিযুক্ত পিতা কেতু ত্রিপুরা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কোনও অজ্ঞাত কারণে শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ অভিযুক্ত পিতাকে আটক করেছে বলে জানা গেছে। কী কারণে এমন নির্মম ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top