News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ট্রান্স এক্ট ২০২৬’-এর বিরোধিতায় পথে নামল ট্রান্সজেন্ডার সম্প্রদায়
Image

ট্রান্স এক্ট ২০২৬’-এর বিরোধিতায় পথে নামল ট্রান্সজেন্ডার সম্প্রদায়

আগরতলা, ১৮ এপ্রিল: সম্প্রতি সংসদে পাস হওয়া ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিলের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করলেন ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সদস্যরা। আজ স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে ওই মিছিল শুরু হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রস্তাবিত এই আইন ট্রান্সজেন্ডারদের মৌলিক অধিকার খর্ব করবে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলবে। তাদের দাবি, আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট সম্প্রদায়ের মতামত যথাযথভাবে নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, এই আইন আমাদের স্বীকৃতি নয়, বরং আমাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। আমরা এই আইন মানি না এবং অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top