News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মঙ্গলখালি হত্যাকাণ্ডে বাকি দুই আসামি গ্রেপ্তার, পুলিশের জালে পাঁচজনই
Image

মঙ্গলখালি হত্যাকাণ্ডে বাকি দুই আসামি গ্রেপ্তার, পুলিশের জালে পাঁচজনই

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ এপ্রিল:
প্রায় দেড় মাস আগে ঈদের দিন মঙ্গলখালিতে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। মামলার বাকি দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। ফলে এই মামলায় অভিযুক্ত পাঁচজনই এখন পুলিশের জালে।

ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। এমনকি রাস্তা অবরোধ এবং আসামিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও সামনে আসে। পরে ধর্মনগর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে মূল পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে।

এদিকে শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বাকি দুই আসামিকে গ্রেপ্তার করে ধর্মনগর থানার পুলিশ। পানিসাগর মহকুমার পদ্মবিল এলাকা থেকে আক্রাম আলি এবং জুবেল আহমেদ (আসল নাম আব্দুল নুর)কে আটক করা হয়। ধর্মনগর থানার ওসি মিনা দেব্বর্মার নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়।

পুলিশের এই পদক্ষেপে তদন্তে গতি এসেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকেই পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে সকল অভিযুক্তকে আইনের আওতায় আনার কথা জানিয়েছিল।

পাঁচজন আসামিই গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে। তবে তদন্ত এখনও চলছে এবং ধৃতদের শীঘ্রই আদালতে তোলা হবে। স্থানীয়দের আশা, এই ঘটনার যথাযথ বিচার হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

সুপ্রিম কোর্টের রায়ে ত্রিপুরার ১০ হাজারের বেশি শিক্ষকের চাকরিতে অনিশ্চয়তা, টেট পাশ বাধ্যতামূলক

আগরতলা, ৯ জুন : শিক্ষক নিয়োগে টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) বাধ্যতামূলক হওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের জেরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

জনকল্যাণে কাজ করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সাহায্য প্রত্যাশী…

ByByReshmi Debnath Jun 8, 2026

১৭ কোটি টাকার অর্গানিক কৃষি পণ্য রপ্তানি করেছে রাজ্যের কৃষি দপ্তর: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৮ জুন: রাজ্যের অর্গানিক কৃষিপণ্যের চাহিদা দিন দিন দেশে-বিদেশে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে উৎপাদন বাড়ানোর জন্য কৃষি দপ্তরও…

ByByReshmi Debnath Jun 8, 2026

আগামীকাল শ্রীমন্তপুর স্থলবন্দরে বিএসএফ আবাসনের উদ্বোধন, এলপিএমএস চালু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগরতলা, ৮ জুন: দেশের সীমান্ত ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী…

ByByReshmi Debnath Jun 8, 2026
Scroll to Top