News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাহাড়ে সরকার গঠনের প্রস্তুতি, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তিপরা মথা প্রতিনিধিদলের, এডিসি পরিষদের মেয়াদ শেষের দিনে পদত্যাগ পেশ
Image

পাহাড়ে সরকার গঠনের প্রস্তুতি, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তিপরা মথা প্রতিনিধিদলের, এডিসি পরিষদের মেয়াদ শেষের দিনে পদত্যাগ পেশ

আগরতলা, ১৮ এপ্রিল: পাহাড়ে পুনরায় সরকার গঠনের লক্ষ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। ওই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা, রুনিয়েল দেববর্মা, সি.কে. জমাতিয়া এবং পূর্ণচন্দ্র জমাতিয়া।

প্রসঙ্গত, বর্তমান এডিসি পরিষদের মেয়াদ শেষ হওয়ায় আজই রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন পূর্ণ চন্দ্র জমাতিয়া। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেবর্বমণ বলেন, এই জয় সম্পূর্ণভাবে জনগণের জয়। কে কী বলছে, তা গুরুত্বপূর্ণ নয় জনগণ তাদের রায় দিয়েছে, সেটাই বড় কথা। তিনি আরও জানান, তিপ্রাসাদের অধিকার আদায়ের প্রশ্নে কোনও আপস করা হবে না।
প্রদ্যোত বলেন, আগের তুলনায় তিনগুণ বেশি কাজ করবো তিপ্রাসাদের জন্য। আমাদের উপর মানুষের যে আস্থা রয়েছে, তা আমরা রক্ষা করবো। কখনও গদ্দারি করবো না।

এদিন তিনি আরও বলেন, বিজেপির মধ্যে অধিকাংশ মানুষই ভালো, তবে এক-দু’জন মুখ্যমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করেছেন। তার দাবি, যারা ২০১৮ সালের পর সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন, তাদের একাংশই এই পরিস্থিতির জন্য দায়ী। আশা করি এডিসি নির্বাচনের ফলাফল দেখে মুখ্যমন্ত্রী বিষয়টি বুঝতে পেরেছেন।কোনো রাজনৈতিক দলে ফাটল ধরানো ভালো রাজনীতির উদ্দেশ্য হতে পারে না।
জনগণের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, মানুষ সব বোঝে। তাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়। তারা অত্যন্ত সচেতন ও বুদ্ধিমান।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top