News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে নির্বাচনোত্তর সন্ত্রাস: বিজেপি প্রার্থী ও বুথ সভাপতির বাড়িতে হামলা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী টিঙ্কু রায়
Image

খোয়াইয়ে নির্বাচনোত্তর সন্ত্রাস: বিজেপি প্রার্থী ও বুথ সভাপতির বাড়িতে হামলা, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী টিঙ্কু রায়

আগরতলা, ১৮ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর খোয়াই জেলায় একাধিক স্থানে বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। রামচন্দ্রঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ডেভিড দেববর্মার রতনপুরের বাড়ি এবং আমপুরা এলাকায় বুথ সভাপতি দ্বীপায়ন দেববর্মার বাড়িতে হামলার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এই হামলায় দ্বীপায়ন দেববর্মার বৃদ্ধ পিতা-মাতাকেও মারধর করা হয়।

ওই ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শে যান মন্ত্রী টিঙ্কু রায়। তার সঙ্গে ছিলেন বিধায়ক পিণাকী দাস চৌধুরী, বিজেপি নেতা বিপিন দেববর্মা সহ খোয়াই জেলার অন্যান্য নেতৃত্বরা।

পরিদর্শন শেষে খোয়াই জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন মন্ত্রী টিঙ্কু রায়। জানা গেছে, হামলার আশঙ্কায় খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বিজেপি নেতা-কর্মী জেলা কার্যালয়ে এসে আশ্রয় নিয়েছেন।

মন্ত্রী জানান, আক্রান্তদের পাশে দাঁড়াতে এবং পরিস্থিতি খতিয়ে দেখতেই তার এই সফর। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।

Releated Posts

নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিডিওর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

কৈলাসহর, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দকে কেন্দ্র করে কৈলাসহরের গৌরনগর ব্লকে নতুন করে বিতর্কের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top