News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘লাভ জিহাদ’ ইস্যুতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি, জেলাশাসকের কাছে ডেপুটেশন বিশ্ব হিন্দু পরিষদ-বজরং দলের
Image

‘লাভ জিহাদ’ ইস্যুতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি, জেলাশাসকের কাছে ডেপুটেশন বিশ্ব হিন্দু পরিষদ-বজরং দলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিলঃ

‘লাভ জিহাদ’ সংক্রান্ত বিষয় নিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানোর দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

শনিবার পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে সংগঠনের সদস্যরা জেলাশাসকের কার্যালয়ে গিয়ে এই ডেপুটেশন জমা দেন। তাঁদের দাবি, ‘লাভ জিহাদ’ সংক্রান্ত ঘটনাগুলির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, শুধু পশ্চিম ত্রিপুরাই নয়, সারা রাজ্যের প্রতিটি জেলাশাসকের কাছেই একই দাবিতে ডেপুটেশন প্রদান করা হবে। এই ইস্যুতে রাজ্যজুড়ে জনমত গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তাঁরা।

ডেপুটেশনকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে কিছুটা তৎপরতা লক্ষ্য করা যায়। তবে এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026

ডিজিপির মৃত্যুকে ঘিরে শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন বিরোধী…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top