News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়িতে ফের বিপুল কফ সিরাপ উদ্ধার, আটক ২
Image

চুরাইবাড়িতে ফের বিপুল কফ সিরাপ উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিলঃ

মাত্র তিন দিনের ব্যবধানে ফের বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে এই সাফল্য মিলেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে গুয়াহাটি থেকে আগরতলাগামী একটি ছয় চাকার পণ্যবাহী লরি চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছায়। গাড়িটি তল্লাশি চালান গেট ইনচার্জ নিরঞ্জন দাস ও তাঁর দল। তল্লাশির সময় পণ্যসামগ্রীর আড়াল থেকে দুটি কাঠের বাক্সে লুকিয়ে রাখা মোট ৩২ হাজার ৬০০ বোতল অবৈধ এস্কাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত এই নেশাজাতীয় সামগ্রীর কালোবাজারি মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকার কাছাকাছি।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লরির চালক ও সহচালককে আটক করা হয়েছে। ধৃতদের নাম মফিজুল ইসলাম ও সুনতি আলী। তাদের বাড়ি অসমের হাজো ও নগাঁও এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইন-এর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। রাতভর জিজ্ঞাসাবাদের পর রবিবার তাদের জেলা সিজেএম আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Releated Posts

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026

ডিজিপির মৃত্যুকে ঘিরে শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন বিরোধী…

ByByReshmi Debnath Jul 21, 2026

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top