News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অন্ধকারে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা, গুরুতর আহত বৃদ্ধ; চালকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ
Image

অন্ধকারে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা, গুরুতর আহত বৃদ্ধ; চালকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ এপ্রিলঃ উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার আনন্দবাজার এলাকায় অন্ধকারে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা লেগে গুরুতর আহত হলেন এক বৃদ্ধ। শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ তিলথৈ রোডে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম বাবুল দেবনাথ (৬৭), তিনি রাজনগর কলোনির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় তিলথৈ রোডে পূর্ববর্তী একটি দুর্ঘটনার তদন্তে ব্যস্ত ছিলেন পুলিশ আধিকারিকরা। সেই কারণে পুলিশের গাড়িটি রাস্তার এক পাশে আলোবিহীন অবস্থায় দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় আনন্দবাজার দিক থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাবুল দেবনাথ। পর্যাপ্ত আলো না থাকায় তিনি দাঁড়িয়ে থাকা গাড়িটি দেখতে না পেয়ে সজোরে ধাক্কা মারেন।

ধাক্কার ফলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশ কর্মীরা ধর্মনগর ফায়ার সার্ভিসকে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় গভীর আঘাত রয়েছে।

এদিকে, দুর্ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছান সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সেই সময় পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে রূঢ় ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে এক সাধারণ নাগরিক গুরুতর আহত হওয়ার পর চালকের এমন আচরণকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026

ডিজিপির মৃত্যুকে ঘিরে শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন বিরোধী…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top