News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুর
Image

বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুর

আগরতলা, ১৮ এপ্রিল : গতকাল গভীর রাতে বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ি এলাকায় বিজেপি কর্মী সুরেশ দেববর্মার বাড়িতে মথার সর্মথকরা হামলার চালিয়েছে। অভিযোগ, মথার সমর্থকরা তার বাড়িকে লক্ষ্য করে ছয় থেকে সাতটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলতি দিয়ে আক্রমণ চালায়। ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।

সুরেশ দেববর্মার দাবি, হামলাকারীরা তার বাড়ির মূল গেট, টিনের বেড়া ভাঙচুর করে এবং বাড়ির ভেতরে থাকা দোকানেও ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এই হামলার পেছনে মথা সমর্থকদের হাত থাকতে পারে। ঘটনার পর তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “এ কোন ধরনের পরিস্থিতি? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top