News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২২ এপ্রিল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
Image

আগামী ২২ এপ্রিল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

আগরতলা, ১৭ এপ্রিল: আগামী ২২ এপ্রিল এবছরের ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলায় আটটি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে একটি করে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে।

ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্সের চেয়ারম্যান শুভদীপ পাল জানিয়েছেন, ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত এ বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। এ বছর মোট ৪৭৩১ পরীক্ষার্থী রাজ্যের ১৫ টি কেন্দ্রে পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে। এদের মধ্যে ২০৮৬ জন ছাত্র এবং ২৬৪৫ জন ছাত্রী।

আরও জানানো হয়েছে, আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৬০৪ জন পি.সি.এম. গ্রুপের জন্য, ২৬৬৬ জন পি.সি.বি. গ্রুপের জন্য এবং ১৪৬১ জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছে। এ বছর পশ্চিম ত্রিপুরা জেলায় আটটি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে একটি করে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top