News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলিয়ামুড়া কেন্দ্রে তৃতীয় রাউন্ড শেষে তিপরা মথার এগিয়ে, বাড়ছে উচ্ছ্বাস
Image

তেলিয়ামুড়া কেন্দ্রে তৃতীয় রাউন্ড শেষে তিপরা মথার এগিয়ে, বাড়ছে উচ্ছ্বাস

আগরতলা, ১৭ এপ্রিল: ১১ নম্বর মহারাণী তেলিয়ামুড়া কেন্দ্রের ভোট গণনায় তৃতীয় রাউন্ডের ইভিএম গণনা শেষে তিপরা মথা এগিয়ে রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই রাউন্ড শেষে তিপ্রামথা ৭১৩৪ ভোটের লিড নিয়েছে।

এই ফলাফল প্রকাশ্যে আসতেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। গণনা কেন্দ্রের বাইরে এবং বিভিন্ন এলাকায় তিপ্রামথা সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে কড়া নজরদারি রাখা হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তবে এখনও একাধিক রাউন্ডের গণনা বাকি রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ফলে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ সতর্ক দৃষ্টিতে পুরো প্রক্রিয়ার দিকে নজর রাখছে।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top