News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৬ বীরচন্দ্র কলসী আসনে তিপ্রা মথার কেনারাম রিয়াংয়ের জয়
Image

২৬ বীরচন্দ্র কলসী আসনে তিপ্রা মথার কেনারাম রিয়াংয়ের জয়

আগরতলা, ১৭ এপ্রিল: ২৬ নং বীরচন্দ্র কলসী আসনে এডিসি নির্বাচনে জয়ী হলেন তিপ্রা মথা দলের মনোনীত প্রার্থী কেনারাম রিয়াং। শুক্রবার সকাল ৮টা থেকে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ভোট গণনার কাজ শুরু হয় এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তা সম্পন্ন করা হয়। এই কেন্দ্রে মোট ৪৫টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

গণনার জন্য ১২টি টেবিলে ইভিএমের ভোট এবং একটি টেবিলে পোস্টাল ব্যালেটের ভোট গণনা করা হয়। মোট ৪ দফায় গণনা সম্পন্ন হয় এবং সকল রাজনৈতিক দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
ফলাফলে, কেনারাম রিয়াং ১৪,৩৯৭টি ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সঞ্জীব রিয়াং পান ১১,২৩৭টি ভোট। ফলে প্রায় ৩,১৬০ ভোটের ব্যবধানে তিপ্রা মথা প্রার্থী জয়ী হন।
গণনা শেষে রিটার্নিং অফিসার শান্তি রঞ্জন চাকমা বিজয়ী প্রার্থীর হাতে জয়ী হওয়ার শংসাপত্র তুলে দেন। তিনি জানান, কোনও অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

জয়ের পর কেনারাম রিয়াং সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তিনি এলাকায় শান্তি বজায় রেখে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান। পূর্বে শিক্ষকতা পেশায় যুক্ত থাকা এই প্রার্থী বর্তমানে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে আগ্রহী বলেও জানান।
ফলাফল ঘোষণার পর তিপ্রা মথা কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁরা ফুলের মালা পরিয়ে প্রার্থীকে অভিনন্দন জানান। অন্যদিকে, গণনা শেষে বিজেপি প্রার্থী কাউন্টিং হল ত্যাগ করেন।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top