News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাহাড়ের রায়ে কাঞ্চনপুরে ভাগাভাগি সাফল্য, জম্পুই-দামছড়ায় তিপ্রা মথা, দশদা-কাঞ্চনপুরে বিজেপির জয়
Image

পাহাড়ের রায়ে কাঞ্চনপুরে ভাগাভাগি সাফল্য, জম্পুই-দামছড়ায় তিপ্রা মথা, দশদা-কাঞ্চনপুরে বিজেপির জয়

আগরতলা, ১৭ এপ্রিল : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকাল থেকেই ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনের ২৮টি আসনের ভোট গণনা শুরু হয়। রাজ্যের ১৭টি গণনা কেন্দ্রে সকাল ৮টা থেকে গণনার কাজ শুরু হয়।

কাঞ্চনপুর দ্বাদশমান বিদ্যালয় গণনা কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয়। এই কেন্দ্রে মূলত দুটি আসনের ফলাফল ঘোষণা করা হয়— ১ নং জম্পুই-দামছড়া এবং ৩ নং দশদা-কাঞ্চনপুর।

ফলাফলে দেখা যায়, দুটি আসনে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে ভাগাভাগি সাফল্য এসেছে। ৩ নং দশদা-কাঞ্চনপুর আসনে জয় ছিনিয়ে নেয় বিজেপি। দলের প্রার্থী শৈলেন্দ্র নাথ মোট ১৩,২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তিপ্রা মথা প্রার্থী পান ৮,৩২১ ভোট এবং সিপিআই(এম) প্রার্থী পান ৫,২৬৮ ভোট।

অন্যদিকে, ১ নং জম্পুই-দামছড়া আসনে জয়ী হন তিপ্রা মথা প্রার্থী ভবরঞ্জন রিয়াং। তিনি মোট ১২,৬৭০ ভোট লাভ করেন। বিজেপি প্রার্থী পান ৮,৯৮০ ভোট এবং সিপিআই(এম) প্রার্থী পান ৪,৬৭৮ ভোট।

সব মিলিয়ে কাঞ্চনপুর গণনা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনায় সকল রাজনৈতিক দলের সহযোগিতার কথা উল্লেখ করেছেন রিটার্নিং অফিসার তথা কাঞ্চনপুর মহকুমা শাসক আশীষ বিশ্বাস।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top