News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি ফলাফল নিয়ে তিপ্রা মথা ও বিজেপিকে আক্রমণ জিতেন্দ্র চৌধুরীর
Image

এডিসি ফলাফল নিয়ে তিপ্রা মথা ও বিজেপিকে আক্রমণ জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৭ এপ্রিল: এডিসি নির্বাচনের ফলাফলকে ঘিরে তিপ্রা মথা ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেও, ফলাফলের পেছনের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন।

জিতেন্দ্র চৌধুরী বলেন, এবারের নির্বাচনে পাহাড়ি অঞ্চলে সিপিআইএম খাতা খুলতে পারেনি, এটা ঠিক। তবে তাঁর দাবি, গত পাঁচ বছরে তিপ্রা মথার উল্লেখযোগ্য কোনও উন্নয়নমূলক কাজ বা সাফল্য ছিল না। শুধুমাত্র আবেগকে পুঁজি করেই তারা এই ফলাফল অর্জন করেছে।
তিনি আরও অভিযোগ করেন, এই আবেগ তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

তাঁর কথায়, গত পাঁচ বছরে তিপ্রা মথার ব্যর্থতা এবং এডিসির নানা অনিয়মকে আড়াল করে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, যা এই ফলাফলের পথ প্রশস্ত করেছে। তবে তিনি এটাও স্বীকার করেন যে, এই ফলাফলকে জোর করে আদায় করা হয়েছে—এমন অভিযোগ করা ঠিক হবে না।

তিপ্রা মথার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। তাঁর মতে, এই দলের নির্দিষ্ট কোনও সুসংহত কর্মসূচি নেই এবং একজন ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির উপর নির্ভর করছে। সময় সময় বিভিন্ন ইস্যুকে সামনে এনে স্লোগান তোলা ছাড়া দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তারের সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে গণমুক্তি পরিষদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান রাজনীতিতে আবেগ ও অর্থের প্রভাব অনেক সময় বাস্তবভিত্তিক আদর্শ ও কর্মসূচিকে আড়াল করে দেয়। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে মত প্রকাশ করেন তিনি।

Releated Posts

সুপ্রিম কোর্টের রায়ে ত্রিপুরার ১০ হাজারের বেশি শিক্ষকের চাকরিতে অনিশ্চয়তা, টেট পাশ বাধ্যতামূলক

আগরতলা, ৯ জুন : শিক্ষক নিয়োগে টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) বাধ্যতামূলক হওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের জেরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

জনকল্যাণে কাজ করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: স্বচ্ছতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাওয়াই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সাহায্য প্রত্যাশী…

ByByReshmi Debnath Jun 8, 2026

১৭ কোটি টাকার অর্গানিক কৃষি পণ্য রপ্তানি করেছে রাজ্যের কৃষি দপ্তর: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৮ জুন: রাজ্যের অর্গানিক কৃষিপণ্যের চাহিদা দিন দিন দেশে-বিদেশে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে উৎপাদন বাড়ানোর জন্য কৃষি দপ্তরও…

ByByReshmi Debnath Jun 8, 2026

আগামীকাল শ্রীমন্তপুর স্থলবন্দরে বিএসএফ আবাসনের উদ্বোধন, এলপিএমএস চালু করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগরতলা, ৮ জুন: দেশের সীমান্ত ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী…

ByByReshmi Debnath Jun 8, 2026
Scroll to Top