News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রশাসনের নির্দেশ অমান্য, বিশালগড়ে মর্মান্তিক দুর্ঘটনায় বহি:রাজ্যের  শ্রমিকের মৃত্যু
Image

প্রশাসনের নির্দেশ অমান্য, বিশালগড়ে মর্মান্তিক দুর্ঘটনায় বহি:রাজ্যের  শ্রমিকের মৃত্যু

আগরতলা, ১৭ এপ্রিল: প্রশাসন ও বাজার কমিটির নির্দেশ অমান্য করে বন্ধের দিনেও খোলা রাখা হয় বিশালগড় বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান। অভিযোগ, বাজার কমিটির নির্দেশকে উপেক্ষা করে ‘ত্রিপুরাসুন্দরী এন্টারপ্রাইজ’ নামে একটি দোকানে টাইলস ও মার্বেল বিক্রির কাজ চলছিল। এই ঘটনাকেই ঘিরে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশালগড়ের একটি গোডাউন থেকে মার্বেল নামিয়ে কলকলিয়া এলাকায় পৌঁছে দেওয়ার সময় কাজ চলাকালীন হঠাৎই মার্বেলের নিচে চাপা পড়েন বিহার থেকে আসা এক শ্রমিক। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রশাসনের নির্দেশ অমান্য করে কাজ চালানোর অভিযোগে প্রশ্ন উঠতে শুরু করেছে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে। শ্রমিক সুরক্ষা নিয়েও দেখা দিয়েছে একাধিক প্রশ্ন বর্তমানে মৃত শ্রমিকের দেহ বিশালগড় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

—————

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top