News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া’য় এ.ডি.সি নির্বাচনের গণনা শুরু, কড়া নিরাপত্তা ব্যাবস্থা
Image

তেলিয়ামুড়া’য় এ.ডি.সি নির্বাচনের গণনা শুরু, কড়া নিরাপত্তা ব্যাবস্থা

তেলিয়ামুড়া, ১৭ এপ্রিল: স্ব-শাসিত জেলা পরিষদ (এ.ডি.সি) নির্বাচনের গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে শুক্রবার ১১ নং তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্রের ভোট গণনা প্রক্রিয়া কড়া নিরাপত্তা ব্যাবস্থার মধ্য দিয়ে শুরু হয়েছে। সকাল আটটা থেকে তেলিয়ামুড়া মহকুমা শাসক (এস.ডি.এম) কার্যালয়ে এই গণনা কার্যক্রম শুরু হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সম্পূর্ণ গণনা প্রক্রিয়াটি মোট ৬’টি রাউন্ডে সম্পন্ন করা হবে। প্রতিটি রাউন্ডে নির্ধারিত পদ্ধতি মেনে ধাপে ধাপে ভোট গণনা করা হচ্ছে। গণনা কাজের জন্য মোট ৮’টি টেবিল নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রশিক্ষিত কর্মীরা দায়িত্ব নিয়ে ভোট গণনা করছেন।

গণনা কেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ ও আধা-সামরিক বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। পাশাপাশি গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে এবং শুধুমাত্র অনুমোদিত ব্যাক্তিদেরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। ফলাফল ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Releated Posts

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন ক্ষতিগ্রস্তরা

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২১ জুলাই: বিদেশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা…

ByByReshmi Debnath Jul 22, 2026

খোয়াইয়ের তবলাবাড়ি এলাকায় ব্যক্তিকে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: খোয়াই মহকুমার তবলাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ব্যক্তি খোয়াই…

ByByReshmi Debnath Jul 22, 2026

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top