News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নারী শক্তি বন্দন অধিনিয়মের সমর্থনে আগরতলায় প্রদেশ বিজেপির মিছিল
Image

নারী শক্তি বন্দন অধিনিয়মের সমর্থনে আগরতলায় প্রদেশ বিজেপির মিছিল

আগরতলা, ১৬ এপ্রিল: মহিলা সংরক্ষণ সংক্রান্ত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিলকে ঘিরে দেশজুড়ে আলোচনার আবহের মধ্যেই আগরতলায় সমর্থনে মিছিল করল প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই মিছিলের সূচনা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তাঁদের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।

উল্লেখ্য, লোকসভার বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ উত্থাপন করা হয়েছে। বিলটি মহিলাদের জন্য সংসদ ও রাজ্য বিধানসভায় ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাব দেয়, যা দেশের নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিন মিছিলে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এই ঐতিহাসিক বিল আনা হয়েছে। তিনি জানান, বিশেষ সংসদ অধিবেশনে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং এটি দেশের নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করবে।

তিনি আরও বলেন, নারীদের পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়—এই উপলব্ধি থেকেই প্রধানমন্ত্রী এই বিলের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে মহিলা মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালে লোকসভা ও রাজ্যসভায় ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল পাস হয়েছিল। বিল অনুযায়ী, জনগণনা ও আসন পুনর্বিন্যাসের পর সংসদ ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করা হবে।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top