News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
Image

কমলপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

কমলপুর, ১৬ এপ্রিল: স্বামীর শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন চার সন্তানের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার কমলপুর থানার অন্তর্গত কাইমাছড়া গ্রামে। অসুস্থ গৃহবধূর নাম বিশখা সিং ভূমিজ (২৪)। তাঁর স্বামী রতন কন্দ (৩১), পেশায় ইটভাটার গাড়ির চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে বুধবার সকাল থেকেই রতন কন্দ মদ্যপ অবস্থায় স্ত্রীকে গালিগালাজ করতে থাকেন। বিকেলের দিকে বিষয়টি তীব্র ঝগড়ায় রূপ নেয় এবং অভিযোগ, রতন কন্দ তাঁর স্ত্রীকে মারধর করেন। মারধর সহ্য করতে না পেরে বিকেল প্রায় ৪টা নাগাদ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন বিশখা সিং ভূমিজ।

ঘটনার পর তিনি অচৈতন্য হয়ে পড়লে গ্রামবাসীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top