News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলায় গভীর রাতে আগর গাছ চুরি, থানায় অভিযোগে ক্ষোভ স্থানীয়দের
Image

কদমতলায় গভীর রাতে আগর গাছ চুরি, থানায় অভিযোগে ক্ষোভ স্থানীয়দের

কদমতলা, ১৬ এপ্রিল: ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কদমতলা এলাকায়। গভীর রাতে বাগান থেকে বহু মূল্যের আগর গাছ চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাগান মালিক ও স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, কদমতলা থানার অন্তর্গত কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের সরসপুর কলোনির মহাদেব বাড়ির বাগান থেকে মঙ্গলবার গভীর রাতে চারটি আগর গাছ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। চুরি যাওয়া গাছগুলোর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

পরদিন অর্থাৎ বাংলা নববর্ষের দিনে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মূল্যবান আগর গাছ চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা রাতেই কদমতলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য আব্দুল হক।

এদিন এলাকার বাসিন্দারা একসঙ্গে থানায় গিয়ে দ্রুত চোরদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। মহাদেব বাড়ি কমিটির সম্পাদক রঞ্জিত নাথ জানান, এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে পুলিশের কাছে ন্যায়বিচার চেয়েছেন।
কদমতলা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের আরও কয়েকটি আগর বাগান থেকে চুরির ঘটনা ঘটেছে। তাই এ ধরনের অপরাধ রুখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।

Releated Posts

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026

অবরোধের জেরে স্থগিত টিপিএসসি-র লিখিত পরীক্ষা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: অবরোধের জেরে স্থগিত করা হল ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি)-র দুটি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা। অনিবার্য…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top