News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দরিদ্র মেধাবী ছাত্রের পাশে পুলিশ, মানবিকতার উজ্জ্বল নজির বিশালগড়ে
Image

দরিদ্র মেধাবী ছাত্রের পাশে পুলিশ, মানবিকতার উজ্জ্বল নজির বিশালগড়ে

বিশালগড়, ১৫ এপ্রিল: পহেলা বৈশাখের দিন এক অনন্য মানবিক উদ্যোগের সাক্ষী থাকল বিশালগড়। দরিদ্র কিন্তু মেধাবী এক দশম শ্রেণির ছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশালগড় থানার ওসি বিজয় দাস এবং সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর।

জানা যায়, বিশালগড় অফিস টিলা এলাকার বাসিন্দা সাগর পাল অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। সে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে নবম শ্রেণিতে ভালো ফল করে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। পড়াশোনায় আগ্রহ থাকলেও আর্থিক অনটনের কারণে তার পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দেয়। তার বাবা সুমন পাল একটি সেলুনে দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করেন, যার আয়ে সংসার চালানোই কঠিন।

এই খবরটি জানার পর এক মুহূর্ত দেরি না করে সাগরের পাশে দাঁড়ান বিশালগড় থানার ওসি বিজয় দাস। বুধবার দুপুরে থানায় ডেকে সাগরের হাতে তুলে দেওয়া হয় দশম শ্রেণির সমস্ত পাঠ্যপুস্তক, নোটবই, খাতা ও কলম। এই উদ্যোগে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধরও।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় দাস জানান, “অর্থের অভাবে কোনোভাবেই সাগরের পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না। সে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে, সেই জন্য আমরা পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।” তিনি সাগরের বাবাকে আশ্বাস দিয়ে বলেন, ডিগ্রি অর্জন না করা পর্যন্ত সাগরের শিক্ষার দায়িত্ব তিনি নেবেন।

এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গোটা সিপাহীজলা জেলার পুলিশ প্রশাসন ও শিক্ষানুরাগী মহল। বিজয় দাস আরও বলেন, “শিক্ষাই জীবনের সবচেয়ে বড় শক্তি। পড়াশোনার মাধ্যমেই একজন মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।”

পহেলা বৈশাখের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

Releated Posts

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top