News Flash

  • Home
  • দেশ
  • নয়ডা অশান্তির পর ন্যূনতম মজুরি বাড়াল উত্তরপ্রদেশ, ৩০০ জন গ্রেফতার: পুলিশ
Image

নয়ডা অশান্তির পর ন্যূনতম মজুরি বাড়াল উত্তরপ্রদেশ, ৩০০ জন গ্রেফতার: পুলিশ

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (আইএএনএস): নয়ডায় শ্রমিক বিক্ষোভ ও অশান্তির পর ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সংশোধিত মজুরি ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই প্রায় ৩০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে স্পর্শকাতর এলাকাগুলিতে এখনও কড়া নজরদারি চলছে।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, গৌতম বুদ্ধ নগর ও গাজিয়াবাদ জেলায় অদক্ষ শ্রমিকদের মাসিক বেতন ১১,৩১৩ টাকা থেকে বেড়ে হয়েছে ১৩,৬৯০ টাকা। অর্ধদক্ষ শ্রমিকদের বেতন ১২,৪৪৫ টাকা থেকে বেড়ে ১৫,০৫৯ টাকা এবং দক্ষ শ্রমিকদের বেতন ১৩,৯৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬,৮৬৮ টাকা।

অন্যান্য পৌর এলাকায় অদক্ষ শ্রমিকদের জন্য ১৩,০০৬ টাকা, অর্ধদক্ষদের জন্য ১৪,৩০৬ টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৬,০২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতে অদক্ষদের জন্য ১২,৩৫৬ টাকা, অর্ধদক্ষদের জন্য ১৩,৫৯১ টাকা এবং দক্ষদের জন্য ১৫,২২৪ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এই সংশোধিত মজুরির মধ্যে মূল বেতন ও মহার্ঘ ভাতা (ডিএ) অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, সোমবার নয়ডার ফেজ-২ শিল্পাঞ্চলে কম বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখান শ্রমিকরা। বিক্ষোভের জেরে একাধিক জায়গায় ভাঙচুর, পাথর ছোঁড়া এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে।

এর ফলে নয়ডা লিঙ্ক রোড ও চিলা সীমান্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার জেরে দিল্লি-নয়ডা যাতায়াত ব্যাপকভাবে ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে যুগ্ম পুলিশ কমিশনার রাজীব নারায়ণ মিশ্র জানান, “এখন পরিস্থিতি স্বাভাবিক। সর্বত্র পুলিশ মোতায়েন রয়েছে এবং নিয়মিত টহল চলছে। গতকাল প্রায় ৪০,০০০ শ্রমিক ৮০০-র বেশি জায়গায় জড়ো হয়েছিলেন। পুলিশ ৮০টিরও বেশি স্থানে পৌঁছে তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও জানান, “প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে।”

বর্তমানে শিল্প সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে, যাতে ভবিষ্যতে আর কোনও অশান্তি না ঘটে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top