News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিপূর্ণ ভোটদানের আহ্বান প্রদ্যোত কিশোর দেববর্মনের
Image

শান্তিপূর্ণ ভোটদানের আহ্বান প্রদ্যোত কিশোর দেববর্মনের

আগরতলা, ১২ এপ্রিল: টিটিএএডিসি-র ২৮টি আসনে আজ সকাল থেকেই ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ পর্বে সকল ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সকাল সকাল নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মন।

এদিন নিজের সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি সকল ভোটারদের উদ্দেশ্যে বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। তিনি বলেন, আপনারা যেকোনো রাজনৈতিক দলকে ভোট দিন, সেটি সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত অধিকার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—প্রত্যেকে যেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। একটি ভোটই ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, ভোটকে কেন্দ্র করে যদি কোনো ভোটার হুমকি, ভয়ভীতি বা চাপের সম্মুখীন হন, তাহলে যেন তারা ভয় না পেয়ে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেন। বর্তমানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে, যাতে করে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।

এছাড়াও, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের বিবাদ বা সংঘর্ষে জড়াবেন না। একে অপরের বিরুদ্ধে লড়াই করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে আমাদেরই জনজাতি সমাজ। তিনি সকলকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান করার আহ্বান জানান এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top