News Flash

  • Home
  • ত্রিপুরা
  • করমছড়া কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী সান্তনা চাকমা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান
Image

করমছড়া কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী সান্তনা চাকমা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান

আগরতলা, ১২ এপ্রিল: এডিসির করমছড়া উপজাতি কেন্দ্রের ৩ নং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী । এদিন তিনি ভোট প্রদান করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

ভোটদান শেষে তিনি বলেন, “আজ এডিসি নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলাম। একজন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে ভোট দিতে পারাটা অত্যন্ত গর্বের বিষয়। আমার বিশ্বাস, আমাদের প্রতিটি ভোটই পারে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে।”
তিনি আরও বলেন, “‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্রকে পাথেয় করে একটি ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে আজ আমার এই মতদান।
টিটিএএডিসি-র সার্বিক উন্নয়ন এবং একটি শক্তিশালী প্রশাসন গঠনের স্বপ্নে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি।”এছাড়াও তিনি সকল ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নের এই মহাযজ্ঞে সামিল হয়ে প্রত্যেকেই যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এবং গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করে তোলেন।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top