News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি ক্ষমতায় এলে বাংলার বহু মানুষ ঘরছাড়া হবেন: মমতা বন্দ্যোপাধ্যায়
Image

বিজেপি ক্ষমতায় এলে বাংলার বহু মানুষ ঘরছাড়া হবেন: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১২ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রবিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে এক নির্বাচনী জনসভা থেকে তিনি দাবি করেন, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে রাজ্যের বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়বেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী দিনে কারও ঠিকানা থাকবে না, আশ্রয় থাকবে না, পরিবার থাকবে না। বিজেপি সব কেড়ে নেবে।”

২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় ভোটের আগে এই জনসভা থেকে তিনি কেন্দ্রের শাসক দলকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন। প্রধানমন্ত্রীকে নাম না করে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে—এই প্রতিশ্রুতি ‘ভিত্তিহীন’।

“ওরা মিথ্যে কথা বলছে। সপ্তম বেতন কমিশনের কথা বলছে। আমরা ইতিমধ্যেই ফেব্রুয়ারির বাজেটে তা ঘোষণা করেছি। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মীরা পেনশন পান,” দাবি করেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও, বাংলার জনপ্রিয় খাদ্যপণ্য ও মিষ্টি বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েও কটাক্ষ করেন তিনি। “তিনি জানেনই না যে আমাদের পণ্য ইতিমধ্যেই স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি হচ্ছে,” বলেন মমতা।

জনসভা থেকে সংখ্যালঘু ভোট ভাগ করার চক্রান্তের অভিযোগও তোলেন তিনি। যদিও কারও নাম নেননি, তবু বিজেপি ও এক প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ইঙ্গিত করেন। “হাজার কোটি টাকার চুক্তি করে সংখ্যালঘু ভোট ভাগ করার চেষ্টা হয়েছে। এখন বলা হচ্ছে ভিডিওটি নকল, এআই-তৈরি। কিন্তু যিনি ভিডিও করেছেন, তিনি বলছেন সেটি সত্যি,” দাবি তাঁর।

একইসঙ্গে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top