News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (updated) এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র দয়ালপাড়া: বোমা, গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ
Image

(updated) এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র দয়ালপাড়া: বোমা, গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ

বক্সনগর, ১২ এপ্রিল: স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রবিবার ১৯ আমতলী–গোলাঘাটি কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথের দয়ালপাড়ায় ব্যাপক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজেপি এবং তিপ্রামথা দলের কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়, যার জেরে গোটা এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালীন হঠাৎ করেই বুথ সংলগ্ন এলাকায় অস্বাভাবিক ভিড় জমতে শুরু করে। তিপ্রামথা দলের অভিযোগ, বিজেপি কর্মীরা লাঠিসোটা ও বিভিন্ন ধরনের অস্ত্রসস্ত্র নিয়ে বুথের কাছে জড়ো হয় এবং বহিরাগত লোকজন এনে পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করে। এতে করে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং স্বাভাবিক ভোটদান প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বুথের পরিবেশ স্বাভাবিক রাখতে তিপ্রামথা কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা চরম সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, এই সময় বুথ কেন্দ্রের পাশে বোমা নিক্ষেপ করা হয় এবং আতঙ্ক ছড়াতে শূন্যে গুলি চালানো হয়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরা।

উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় এবং পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই এলাকায় পৌঁছে যান জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মহকুমা পুলিশ আধিকারিক। তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন। সংঘর্ষের পর বিজেপি নেতৃত্বসহ একাংশ কর্মী এলাকা ছেড়ে চলে যায় বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেলেও দয়ালপাড়ার এই সংঘর্ষ পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গিয়ে প্রশাসনের ওপরেও অতিরিক্ত চাপ বৃদ্ধি পেয়েছে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top