News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইছবপুরে জমি দখল নিয়ে উত্তেজনা, প্রশ্নের মুখে প্রশাসন
Image

ইছবপুরে জমি দখল নিয়ে উত্তেজনা, প্রশ্নের মুখে প্রশাসন

কৈলাসহর, ১১ এপ্রিল: ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকায় কৃষিজমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, এক কৃষকের ব্যক্তিগত চাষযোগ্য জমিতে রাতারাতি দেবদেবীর মূর্তি স্থাপন করে দখলের চেষ্টা করা হয়েছে।

জমির মালিক বিভাস চন্দ্র দেবের দাবি, মন্দির নির্মাণের নাম করে তাঁর জমি জবরদখলের চেষ্টা চলছে। তিনি জানান, বিষয়টি নিয়ে আপত্তি জানালে তাঁকে চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে। ইতিমধ্যে তিনি কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মূর্তি স্থাপনের ফলে বিষয়টি ধর্মীয় সংবেদনশীলতার সঙ্গে জড়িত হয়ে পড়েছে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া কঠিন।

এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, ন্যায়বিচারের আশায় জমির মালিক মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

Releated Posts

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

একাধিক দাবিতে খোয়াইয়ে কংগ্রেসের ছয় ঘণ্টার গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ সেপ্টেম্বর:  একাধিক দাবিকে সামনে রেখে খোয়াই জেলা যুব কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top