News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিটিএএডিসি নির্বাচন ঘিরে সিপাহীজলায় ১৬৩ ধারা জারি, একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা
Image

টিটিএএডিসি নির্বাচন ঘিরে সিপাহীজলায় ১৬৩ ধারা জারি, একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) সাধারণ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সিপাহীজলা জেলায় একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী এই নির্দেশ জারি করেন জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার অন্তর্গত চারটি কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ এপ্রিল, ২০২৬ বিকাল ৪টা থেকে ১৩ এপ্রিল, ২০২৬ সকাল ৬টা পর্যন্ত ৫ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও, লাঠি, লোহার রড, পাথর বা অন্য কোনও অস্ত্রসদৃশ বস্তু বহন করা যাবে না। এই সময়ের মধ্যে কোনও ধরনের জনসভা, মিছিল কিংবা মাইক ব্যবহার করে প্রচার কার্যক্রমও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

ভোটগ্রহণ কেন্দ্রগুলির ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে বিশেষ নজরদারি চালানো হবে। পাশাপাশি ভোটের দিন দুই বা ততোধিক মোটরবাইক বা গাড়ি একসঙ্গে চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মী, নিরাপত্তা বাহিনী, বৈধ পাসধারী সংবাদমাধ্যম, বৈধ পরিচয়পত্র সহ ভোটার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং স্বাভাবিক সরকারি-বেসরকারি ও ব্যবসায়িক কার্যক্রম এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

জেলা প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, এই নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ১৮৯ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল নাগরিককে প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সিপাহীজলা জেলার ১৭-পেকুয়ারজলা-জন্মেজয়নগর (এসটি), ১৮-টাকারজলা-জম্পুইজলা (এসটি), ১৯-আমতলি-গোলাঘাটি (এসটি) এবং আংশিক, ২২-কাঠালিয়া-মির্জা-রাজাপুর (এসটি) কেন্দ্রে আগামী ১২ এপ্রিল, সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Releated Posts

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top