News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশের মৈহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত কমপক্ষে ১৫
Image

মধ্যপ্রদেশের মৈহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত কমপক্ষে ১৫

মৈহার (মধ্যপ্রদেশ), ১১ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের মৈহার এলাকায় শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। জাতীয় সড়ক ৩০-এর রিগরা ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নাদান থানার অধীনস্থ এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাক্টর-ট্রলিকে পিছন থেকে দ্রুতগতির একটি ট্রেলার সজোরে ধাক্কা মারে। জানা গেছে, ট্র্যাক্টর-ট্রলিটি ডিজেল শেষ হয়ে যাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, কারণ অভিযোগ অনুযায়ী খবর পাওয়ার প্রায় দু’ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছান নাদান থানার পুলিশ আধিকারিক পঞ্চ রাজ সিং।

আহতরা সকলেই বেলদারা গ্রামের বাসিন্দা এবং একটি ‘বারহো’ অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। সংঘর্ষের তীব্রতায় ট্রলিতে থাকা বেশ কয়েকজন যাত্রী ছিটকে পড়েন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর এলাকায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে প্যাট্রোলিং টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে অধিকাংশকে মৈহার ও অমরপাটনের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সাতনা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অমরপাটন সিভিল হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন সাঙ্খিবাই সাকেত (৫০), অজয় বুংকার (১৭), প্রদীপ সাকেত (২৪) এবং সন্তোষ সাকেত (৫০)।

এদিকে, অ্যাম্বুল্যান্স পরিষেবার বিলম্ব নিয়ে ক্ষুব্ধ রোগীর আত্মীয়রা অমরপাটন হাসপাতালে বিক্ষোভ দেখান। অভিযোগ, ‘১০৮’ অ্যাম্বুল্যান্স দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে পৌঁছায়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত গতি এবং রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়ির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ট্রেলার চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top