News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ, রাজনৈতিক উত্তেজনা তীব্র
Image

বিশ্রামগঞ্জে বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ, রাজনৈতিক উত্তেজনা তীব্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল সিপাহীজলা জেলায়। অভিযোগ, বিজেপির এক নেতাকে মারধর করে গুরুতর জখম করা হয়েছে।

জানা গেছে, গোলাঘাটি মন্ডলের বিজেপির সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ উঠেছে বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করা হয়।

অভিযোগ উঠেছে, হাসপাতালেও ওই নেতাকে হেনস্থার শিকার হতে হয়েছে। এমনকি এক নার্সের বিরুদ্ধেও মারধরের অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর আহত বিজেপি নেতা বিশ্রামগঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিজেপির প্রাক্তন সিপাহীজলা জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এডিসি নির্বাচনের মুখে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মত রাজনৈতিক মহলের একাংশের।মস্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। এই হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top