News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচন: ইভিএম নিয়ে গন্তব্যে রওনা ভোটকর্মীরা, কড়া নিরাপত্তা ব্যবস্থা
Image

এডিসি নির্বাচন: ইভিএম নিয়ে গন্তব্যে রওনা ভোটকর্মীরা, কড়া নিরাপত্তা ব্যবস্থা

শান্তিরবাজার, ১১ এপ্রিল: আগামীকাল ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

২৬ নং বীরচন্দ্র কলসী আসনের রিটার্নিং অফিসার শান্তি রঞ্জন চাকমার তত্ত্বাবধানে শনিবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেন ভোটে নিযুক্ত কর্মীরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, ২৬ নং বীরচন্দ্র কলসী আসনে মোট ৪৫টি পোলিং স্টেশন রয়েছে। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩৭,৫২৬ জন। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ১৮,৮৯০ জন এবং পুরুষ ভোটার ১৮,৬৩৬ জন।

আগামীকাল সকাল থেকেই শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top