News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি
Image

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে সিপাহিজলা জেলার উত্তর চড়িলাম পঞ্চায়েতের পরিমল চৌমুহনী বড়ঢেপা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যপ্রানী সংরক্ষণ ও অবৈধ অনুপ্রবেশ রুখতে মাত্র ১৫ দিন আগেই সিপাহিজলা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি এলাকায় নতুন করে সিমেন্টের পিলার বসানো হয় এবং শক্তপোক্ত ফেন্সিং নির্মাণের কাজ সম্পন্ন হয়। কিন্তু সেই নবনির্মিত অবকাঠামোই দুষ্কৃতীদের নিশানায় পড়ে।

অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা প্রায় ২ থেকে ৩ কিলোমিটার এলাকাজুড়ে ওই ফেন্সিং ও সিমেন্টের পিলার ভেঙে গুঁড়িয়ে দেয়। ফলে বিপুল পরিমাণ সরকারি সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যার আর্থিক পরিমাণ লক্ষ লক্ষ টাকায় পৌঁছাতে পারে।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবেই এই ভাঙচুর চালানো হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।
ঘটনার খবর পেয়ে প্রশাসন ও বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথাও ভাবা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

Releated Posts

পিএম স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে:  প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ মে অর্থাৎ রবিবার আগরতলায়…

ByByReshmi Debnath May 30, 2026

সাব্রুমে বাসের ধাক্কায় প্রাণ গেল মহিলার, সহকারী চালক আটক

সাব্রুম, ৩০ মে: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫৪ বছর বয়সী এক গৃহবধূ। আজ…

ByByReshmi Debnath May 30, 2026

সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ, সংস্থার তিন কর্ণধারের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ সিবিআই বিশেষ আদালতের

আগরতলা, ৩০ মে : সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ ও আমানতকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট অ্যান্ড…

ByByTaniya Chakraborty May 30, 2026

এক মাস ধরে বিদ্যুৎহীন ঈশান চন্দ্র পাড়া, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রামবাসী

আগরতলা, ৩০ মে: দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন…

ByByReshmi Debnath May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top