News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়াবহ দুর্ঘটনায় তিন মাস ২০ দিনের শিশুর মর্মান্ডিক মৃত্যু, শোকের ছায়া
Image

ভয়াবহ দুর্ঘটনায় তিন মাস ২০ দিনের শিশুর মর্মান্ডিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: ভয়াবহ যান দুর্ঘটনায় প্রাণ গেল মাত্র তিন মাস ২০ দিনের এক শিশুর। আজ বাগমা কড়ইমুড়া এলাকায় ওই মর্মান্তিক ঘটনায় আরও দুইজন গুরুরতর আহত হয়েছে। বর্তমানে তাঁরা গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন।

জানা গেছে, আজ কিল্লা থানার জলেমা এলাকার বাসিন্দা সঞ্জয় জমাতিয়া তার ছোট ভাই আমান জমাতিয়া, ভাতিজা রিয়ান জমাতিয়া এবং মেয়ে সানবি জমাতিয়াকে সঙ্গে নিয়ে বিশ্রামগঞ্জ ডন বস্কো স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাগমা কড়ইমুড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে সঞ্জয় জমাতিয়ার গাড়িটি সজোরে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় আমান জমাতিয়া, শিশু রিয়ান জমাতিয়া ও সানবি জমাতিয়া গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তিন মাস ২০ দিনের রিয়ান জমাতিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top