News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রমিক বিশ্বজিৎ বানিয়ালের তৎপরতায় প্রাণে বাঁচল শিশুকন্যা
Image

শ্রমিক বিশ্বজিৎ বানিয়ালের তৎপরতায় প্রাণে বাঁচল শিশুকন্যা

আগরতলা, ১৮ ডিসেম্বর : মনুভ্যালি টি-এস্টেটে মাটি ধসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় নয় বছরের এক শিশুকন্যা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। বিষয়টি নজরে আসতেই উদ্ধারকাজে বিশেষ ভূমিকা পালন করেন শ্রমিক বিশ্বজিৎ বানিয়াল। শিশুটিকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে সিপিআর প্রয়োগ করেন, যার ফলে শিশুটির শ্বাস-প্রশ্বাস পুনরায় সচল হয়।

ঘটনার বিবরণে জানা যায়, মনুভ্যালি টি-এস্টেটে খেলতে গিয়ে মাটি ধসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় নয় বছরের এক শিশুকন্যা। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে গিয়ে কোদাল দিয়ে মাটি সরিয়ে শিশুটিকে উদ্ধার করেন। ওই উদ্ধারকাজে বিশেষ ভূমিকা পালন করেন শ্রমিক বিশ্বজিৎ বানিয়াল। শিশুটিকে উদ্ধার করার পর তিনি সঙ্গে সঙ্গে সিপিআর প্রয়োগ করেন, যার ফলে শিশুটির শ্বাস-প্রশ্বাস পুনরায় সচল হয়।

প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এলাকাবাসী শ্রমিক বিশ্বজিৎ বানিয়ালের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন। তাঁদের বক্তব্য, সময়মতো দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে ঘটনাটি আরও দুঃখজনক পরিণতি নিতে পারত।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top