News Flash

  • Home
  • স্বাস্থ্য
  • এ.জি.এম.সি. অ্যান্ড জি.বি.পি. হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগে বাংলাদেশি নাগরিকের সফল পলিপ্যাকটমি
Image

এ.জি.এম.সি. অ্যান্ড জি.বি.পি. হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগে বাংলাদেশি নাগরিকের সফল পলিপ্যাকটমি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর:
গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে উন্নতমানের চিকিৎসা পরিষেবায় আকৃষ্ট হয়ে বাংলাদেশি নাগরিকের চিকিৎসা গ্রহণের দৃষ্টান্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশের কুমিল্লার কাপ্তান বাজারের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের পুত্র মোঃ সাহাব উদ্দিনের (৩২) বুকে জ্বালা-পোড়া, হজমের অসুবিধা ও পেটব্যথা ইত্যাদি উপসর্গ ছিল। গত ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তিনি জি.বি.পি. হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে আসেন। সেখানে দেখানোর পর জি.বি.পি. হাসপাতালের এস.এস. ব্লকে গত ৯ ডিসেম্বর, ২০২৫ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট চিকিৎসক ডা. শুভদীপ পালের পরামর্শে তিনি এন্ডোস্কোপি করতে রাজি হন। এন্ডোস্কোপি রিপোর্টে তার পলিপ ধরা পড়ে। ডা. শুভদীপ পাল অত্যাধুনিক সি.ভি. ১৯০ এন্ডোস্কোপি মেশিনের দ্বারা দক্ষতার “হট স্লেয়ার পলিপ্যাকটমি” করেন। পলিপটি অপসারণের পর কোনও রক্তপাত হয়নি। বর্তমানে রোগী সুস্থ আছেন।

অপারেশনের পর রোগীকে তাৎক্ষণিকভাবে ছুটি দেওয়া হয়। জি.বি.পি.-র এস.এস. ব্লকে পলিপটির চিকিৎসা না করালে তা ভবিষ্যতে ক্যান্সারের রূপ নেওয়ার সম্ভাবনা ছিল। এই টিমে চিকিৎসক ডা. শুভদীপ পালের সাথে ছিলেন ও.টি. নার্স পাপড়ি ভৌমিক, ও.টি. টেকনিশিয়ান সুমন কুমার শীল এবং সুলভ কর্মী হিসেবে ছিলেন মিনতি চক্রবর্তী ও বিজয়া দত্ত বণিক। লোকাল এনেস্থেসিয়া দিয়ে হয়েছে পেট না কেটেই পলিপ্যাকটোমি করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে পলিপ্যাকটোমি করে দেওয়া হয়েছে। তিনি জি.বি.পি. হাসপাতাল কর্তৃপক্ষ ও ডা. শুভদীপ পালকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Releated Posts

‘বেশিরভাগ আক্রান্তের উপসর্গ মৃদু’, সোয়াইন ফ্লু নিয়ে আশ্বস্ত করল আইসিএমআর

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক শহরে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১), যা সাধারণভাবে সোয়াইন ফ্লু নামে পরিচিত, আক্রান্তের সংখ্যা…

ByBySandeep Biswas Aug 25, 2026

কঙ্গোতে পাঁচ প্রদেশে ছড়িয়েছে ইবোলা, আক্রান্ত বেড়ে ১,৮৭৩; মৃত্যু ৬৭২

কিনশাসা, ১৩ জুলাই (আইএএনএস) : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা সংক্রমণ আরও বিস্তার লাভ করেছে। দেশটির পাঁচটি…

ByBySandeep Biswas Jul 13, 2026

আগামী ১৪ ও ১৫  জুলাই আবারো জিবিপি হাসপাতালে দুটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর(ডাঃ)মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সপ্তম…

ByByReshmi Debnath Jul 11, 2026

ত্রিপুরায় প্রস্তাবিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: ত্রিপুরায় প্রস্তাবিত নতুন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিকাঠামো ও সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখতে গত…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top