News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের এসসি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের এসসি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ ডিসেম্বর: রাজ্য সরকার সমাজের প্রতিটি অংশের মানুষের উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলছে। তপশীলি জাতি সম্প্রদায়ের স্বনির্ভরতা তথা উন্নয়ন নিশ্চিত করতে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের বিরাট ভূমিকা রয়েছে। বিগত দিনে কর্পোরেশনগুলিকে সঠিকভাবে কাজে লাগানো হয়নি। রাজ্যের বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে এগুলি পরিচালনার উদ্দেশ্য নিয়ে কাজ করে চলছে। আজ সচিবালয়ের ১ নং কনফারেন্স হলে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের এসসি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপস্থিত আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, সঠিক পরিকল্পনা, আধুনিক ব্যবস্থাপনা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে কর্পোরেশনের উন্নয়নকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বৈঠকে মুখ্যমন্ত্রী কর্পোরেশনের সার্বিক কর্মসূচি এবং বর্তমান অবস্থার বিষয়ে অবগত হন।

বৈঠকের প্রথমেই সচিত্র প্রতিবেদনের মাধ্যমে এসসি কর্পোরেশনের এমডি জয়ন্ত দে কর্পোরেশনের অতীত এবং বর্তমানের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এত দিন পর্যন্ত কর্পোরেশনের কোন বোর্ড অফ ডাইরেক্টরস ছিল না। ইতিমধ্যেই ৮ জন মেম্বার এবং ৩জন অফিসিয়াল মেম্বার নিয়ে একটি বোর্ড অফ ডাইরেক্টরস গঠন করা হয়েছে। এমডি কর্পোরেশনের আয়ের উৎস, বর্তমান কর্পোরেশনের অবস্থার একটি সার্বিক রূপরেখা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। বৈঠকে এসসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, তপশীলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দিপা ডি. নায়ার উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top